প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৩:৪৯ এএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়লো ১৭ কেজি ওজনের এক বড় কোরাল মাছ।

রবিবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া এলাকার নাফ নদীতে এ মাছ বড়শিতে ধরা পড়ে।
জানা যায়, প্রতিদিনের মতো মাছ শিকারে যান মাহারাজার ছেলে মোস্তাক। তিনি পেশাগত একজন জেলে। নাফ নদীতে বড়শি ফেলে কিছু সময়ের মধ্যে ভাড়ি হয়ে ওঠে। প্রথমে ভয় পেলেও পরে নিজের দিকে টানা শুরু করেন। একদম কাছাকাছি চলে আসলে বড়শিতে মাছ ধরার বিষয়টি নিশ্চিত হন তিনি। কৌশলে মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে আসে। এতে উৎসুখ জনতার ভীড় লেগে যায়। পরে স্থানীয় ব্যবসয়ী মনু মিয়া ৫০০ টাকা কেজি ধরে মাছটি কিনে নেন।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজালাল জানান, নাফ নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪/৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে। এতো বড় মাছ পেয়ে দরিদ্র জেলের চোখে মুখে খুশির ঝিলিক উঠেছে বলে জানান ওই ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৭ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরার খবর শুনেছি। পরে এক মাছ ক্রেতা ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...