প্রকাশিত: ১৮/০১/২০২০ ১১:০৭ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ::

ফাইল ছবি

নাফ নদীতে নেই সীমান্ত চিহ্নিতকরণ বয়া (ভিডিও)
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জলসীমা চিহ্নিতকরণের জন্য নেই কোন বয়া। এতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যন্ত সাগরে সীমানা নিয়ে বিভ্রাটে পড়ছেন জেলেরা। মাছ ধরার সময় ভুল করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলেই ঘটে বিপত্তি। আটক হতে হয় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী হাতে। আটক আতংকের মধ্যেই মাছ শিকারে সাগরে নৌকা ভাসান স্থানীয় জেলেরা।

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দাদের বেশীরভাগই সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। সাগরে সীমানা প্রাচীর না থাকায় বেশি বিড়ম্বনায় পড়েছেন তারা। সম্প্রতি ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জল সীমানায় ঢুকে পড়ায় মাছ ধরার ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করে মিয়ানমার নৌবাহিনী। পরে বাংলাদেশ কোষ্টগার্ডের চেষ্টায় আটক জেলেদের ফেরত পাঠায় মিয়ানমার।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহমেদ বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার জলসীমা চিহ্নিত করে কোন বয়া না থাকায় আতংক নিয়ে সাগরে যান জেলেরা।’ কোস্টগার্ড কর্মকর্তা ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ বলেন, ‘অধিকাংশ জেলেই জানে না কোনটি কোন দেশের জলসীমা, ফলে প্রতিনিয়ত বিপদে পড়েন জেলেরা।’

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer