প্রকাশিত: ০২/০৯/২০২১ ৯:৪৪ এএম , আপডেট: ০২/০৯/২০২১ ৯:৫৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানের দোছড়ি সীমান্তে জেএসএস’র সঙ্গে যৌথ বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী বাইশারী-দোছড়ি সীমানা এলাকার কামিরমুখ পাহাড়ি অরণ্যে গুলাগুলির এই ঘটনা ঘটে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সত্যতা নিশ্চিত করেছেন যৌথ বাহিনী।

জানা গেছে, বাঁকখালী ছাগলখাইয়া থেকে প্রায় ১২কি.মি দূরে কামিরমুখ এলাকা। ওই এলাকার দুটি চাকপাড়াসহ দুর্গম পাহাড়ে ৩০-৪০ জনের একটি উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বিচরণ করছিল।

খবর পাওয়ার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-দোছড়ি সীমান্তের কামিরমুখ ও কুরিক্ষ্যং পাহাড়ি এলাকায় গতকাল সকালে অপারেশন শুরু করে সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী।
গতকাল সকালে পাচঁটি নৌকা দুর্গম এলাকা পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে অপারেশন দলের উপস্থিতি টের পেয়ে উপর্যুপরি গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা। এসময় যৌথ বাহিনীও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা গহীন অরণ্যে গা ঢাকা দেয়।
এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। আহতদের আটকের জন্য যৌথবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer