প্রকাশিত: ১৭/০৫/২০১৭ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৪ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বাংলাদেশ-মায়ানমার সীমন্তের তুমব্রু থেকে ‘সন্দেহ ভাজন গুপ্তচর’ হিসেবে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৩৪ বিজিবি সদস্যরা। বুধবার (১৭মে) ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবি ক্যাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়। আটকের সময় ওই যুবক নিজেকে প্রথমে বাংলাদেশী পরিচয় দিলেও। জিজ্ঞাসাবাদের পর সে মায়ানমারের মংডু জেলার আকিয়াব থানার ক্যাথুই এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়।

আটককৃত ব্যাক্তি নিজের নাম পরিচয় নিশ্চিত করে না বললেও থানায় দায়েরকৃত মামলায় আবুচি (২২), পিতা- মৃত মংমাচি উল্লেখ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মিয়ানমারের ওপার থেকে এসে তুমব্রু বাজার পাড়ি দেওয়ার সময় ওই ব্যাক্তিকে আটক করা হয়। এ সংবাদ লিখাকালীন (রাত সাড়ে ৮টায়) তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হন্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছিল। বিজিবি জানিয়েছে আটকৃত ব্যাক্তি মায়ানমারের গোপ্তচর হিসেবে কাজ করছিল।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...