প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১১ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এক বিশাল র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকাসক্তের সংখ্যা আশংকাজনহারে বাড়ছে। অথচ, মাদক প্রতিরোধের জন্য উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রতিনিয়ত কথা উঠলেও প্রতিরোধের উদ্যোগ আশানুরূপ নয়। ফলে অভিভাবক মহল তাঁদের সন্তানসহ পরিবার পরিজন নিয়ে উদ্বিগ্ন।

অন্যান্য মাঝে বক্তব্য রাখেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ৩১ বিজিবির সুবেদার জাফর আলম, থানা এস,আই মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবী প্রমুখ।

এসময় অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer