উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০১/২০২৩ ৮:১৬ এএম

গতকাল বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়িতে একদিনে ১৬০ টি গরু জব্দ করেছে ১১ বিজিবি। যার মূল্য ২ কোটি টাকার উপর। যা বিগত দিনের কোন অভিযানে কোন বাহিনী করে নি। যা ছিলো গরু জব্দ করার অভিযানে রেকর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জোন কমান্ডার ও ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম। তিনি বলেন,গত ৪ জানুয়ারি বিকেল থেকে ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ঘটিকা পর্যন্ত সময়ে বিজিবি এ সব উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার উপর।
সূত্র আরো নিশ্চিত করেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিশেষ করে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নির্ঘুম রাতজেগে ঘনকুয়াশার মধ্যে শীতের প্রকোপ উপেক্ষা করে দেশ মাতৃকার সেবায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যরা গবাদিপশুসহ চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ব্যাটালিয়ন সদর, তীরেরডিভা বিজিবি ক্যাম্প, জারুলিয়াছড়ি, ভালুখাইয়া, আশারতলী এবং ফুলতলী বিওপি জোয়ানরা ১৬০টি বার্মিজ গরু জব্দ করে। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

বিজিবি সূত্র আরো জানান, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে । এছাড়াও ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছেন । এ অবৈধ চোরাচালানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক বলেন, অত্র এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...