প্রকাশিত: ১২/০৮/২০২১ ৭:৩৯ পিএম

এসএসসি ও সমমান নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের শুরুতে নিতে পারবো। আমাদের স্বাভাবিক প্রস্তুতি আছে। শিক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার ওপর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যদি বই পড়ে আর অ্যাসাইনমেন্টগুলো করে তাহলেই প্রস্তুতি হয়ে যাবে। সেভাবেই ডিজাইন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, পরীক্ষা নেওয়া সম্ভব। কেননা গত বছরের অভিজ্ঞতা, ওই সময়টায় সংক্রমণ কম ছিল। তাছাড়া টিকা দেওয়া হচ্ছে। কোনও কারণে যদি অনুকূল পরিস্থিতি তখনও না হয়, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...