অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

নবম-দশম শ্রেণিতে কোনো রকম বিভাগ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভাজন ছাড়াই গুচ্ছভিত্তিক কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
ডা. দীপুমনি বলেন, শিক্ষার্থীদের বিভাগভিত্তিক আলাদা করা হবে না। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রমের রূপরেখায় নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ থাকবে না। সবাইকে একই বিষয় পড়তে হবে।
এর আগে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিতকে মজবুত করবে। একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়ার সুযোগ থাকবে।
পাঠকের মতামত