প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৪:৩৯ পিএম , আপডেট: ০৬/০১/২০১৯ ৪:৪২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেয়েছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন-

পূর্ণমন্ত্রী: ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আ হ ম মোস্তফা কামাল (অর্থ), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), ডা. দীপু মনি (শিক্ষা), আনিসুল হক (আইন ও সংসদ), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), ড. হাছান মাহমুদ (তথ্য), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), টিপু মুনশি (বাণিজ্য), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেল), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি)

প্রতিমন্ত্রী: কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী), আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), জাহিদ ফারুক (পানিসম্পদ), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ), মাহবুব আলী (বিমান), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম)

উপমন্ত্রী: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন), এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা)।

প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।

মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা।

একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer