প্রকাশিত: ০৩/০১/২০২০ ২:১০ পিএম

সরকারি ও বেসরকারি কলেজ, মাদরাসা এবং টিটি কলেজের নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী নতুন শিক্ষাবর্ষে মোট ৮০ দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুর্শিদা শারমিন স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেখা যায়, বড় ছুটি হিসেবে পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ যাপন উপলক্ষে আগামী ১৪ মে থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে।

অন্যদিকে শারদীয় দুর্গা পূজা, লক্ষ্মী পূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২২ থেকে ৩০ অক্টোবর, বিজয় দিবস, যিশুখ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ যাপন উপলক্ষে ১৬ থেকে ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে।

অ্যাকাডেমিক কার্যক্রমের সময়সূচীতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। এ স্তরের ক্লাস শুরু হবে ১ জুলাই। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চলবে। দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলবে ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer