প্রকাশিত: ১৩/০৮/২০২২ ১০:০৯ এএম


দেশে জন্মনিবন্ধন নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। তবে আশার খবর হলো- জন্মনিবন্ধনের ঝামেলা কমাতে গত ১ আগস্ট থেকে নতুন নির্দেশনা জারি করেছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। এখন থেকে জন্মতারিখের যে কোনো একটি প্রমাণপত্র থাকলেই জন্মনিবন্ধন করা যাবে।

গত বছরের ১ জানুয়ারি থেকে জন্মনিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল সংশ্নিষ্ট কর্তৃপক্ষ।

যেমন- সন্তানের জন্মনিবন্ধন করতে আগে মা-বাবার জন্মনিবন্ধন সনদ নিতে হতো। ওই সনদ নিতে গিয়ে স্থায়ী ও বর্তমান ঠিকানার প্রমাণপত্রসহ সংযুক্ত করতে হতো আরও অনেক কিছু। বেশি বিপাকে পড়ত মা-বাবা বিচ্ছেদ হওয়া সন্তানরা। এসব প্রমাণপত্র জোগাড় করতে না পারায় তাদের জন্মনিবন্ধন করাটা কঠিন হয়ে উঠেছিল। এসব শর্তের কারণে জন্মনিবন্ধন কার্যালয়গুলোতে গড়ে ওঠে অসাধু চক্র। উৎকোচ ছাড়া নিবন্ধন করা যাচ্ছিল না।
অবশ্য রেজিস্ট্রার জেনারেল মির্জা তারেক হিকমত বলেন, বিভিন্ন শর্তের কারণে জন্মনিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। এসব শর্ত দেওয়ার উদ্দেশ্য ছিল দেশের সব মানুষের জন্য একটি শক্তিশালী ডাটাবেজ তৈরি করা। সেটা করতে গিয়ে জন্মনিবন্ধন নিয়ে একটি দুর্নীতিবাজ চক্রও গড়ে ওঠে। এখন পদ্ধতিটা এমন করা হয়েছে, যে কেউ চাইলে সব তথ্য জন্মনিবন্ধনের সময় দিয়ে রাখতে পারবে। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুবিধা হবে। কেউ পুরোটা দিতে না চাইলে জন্মের একটি মাত্র প্রমাণপত্র যেমন টিকার কাগজ বা হাসপাতালের ছাড়পত্র দিয়েও সন্তানের জন্মসনদ নিতে পারবেন।

যেভাবে নিবন্ধন: রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইটে (http://www.orgbdr.gov.bd/) ঢুকে ‘আমাদের সেবা’ আইকনে ক্লিক করলেই প্রথমে ‘জন্মনিবন্ধন’ নামের একটি সেবা ট্যাব আসবে। সেটাতে ক্লিক করলেই আসবে একটি আবেদন ফরম। সেটা পূরণ করে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সংশ্নিষ্ট শাখায় গেলেই যে কেউ জন্মনিবন্ধন সনদ পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে জন্মের উপযুক্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...