প্রকাশিত: ৩০/১১/২০২১ ২:৪৩ পিএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থগিত হওয়া ভোটগ্রহণ চলছে নিছিদ্র নিরাপত্তায়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপে ভোটগ্রহণের সময় কেন্দ্রে সহিংসতার ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন৷

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থগিত কেন্দ্রটিতে মূলত দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

মহিলা-পুরুষ মোট ৩৩০৫ ভোটার ভোট প্রয়োগ করবে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রটিতে র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...