প্রকাশিত: ০৬/১১/২০২১ ৮:০০ এএম

টেকনাফের মৌলভীবাজার এলাকা থেকে ৬টি নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। আটক নারী বালুখালী ১২নং ক্যাম্প ব্লক এইচ-৪ এর বাসিন্দা জগরী প্রকাশ জাকারিয়ার স্ত্রী নুর কায়েস (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পে শুক্রবার দুপুরে নাজমা আক্তার (২১) নামে এক নারী অভিযোগ করেন, গত ২৩ অক্টোবর তিনি সিএনজিতে করে হ্নীলা থেকে খারাংখালী যাওয়ার উদ্দেশে রওনা করলে পথিমধ্যে ওই সিএনজিতে থাকা কতিপয় প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু স্বর্ণের বার দেখায় এবং সেগুলো তারা বিক্রয় করবে বলে জানায়। এরপর তারা বিভিন্ন প্রলোভন দেখালে ভিকটিম তা ক্রয় করতে রাজি হয়ে প্রতারকদের চাহিদামত নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র প্রদান করলে প্রতারক চক্রের সদস্যরা খারাংখালী বাজারের কাছাকাছি পৌঁছালে সিএনজিটি থামিয়ে ভিকটিমকে তার ক্রয়কৃত জিনিস না দিয়ে ভয়ভীতি দেখিয়ে সিএনজি থেকে তাকে নামিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, ওই অভিযোগের ভিত্তিতে র‍্যাব বিকেলে অভিযোগকারীকে নিয়ে টেকনাফের মৌলভীবাজারস্থ পাকা রাস্তার উপর পৌঁছালে অভিযুক্তদের একটি সিএনজিতে বসে থাকতে দেখা যায়। এসময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নুর কায়েসকে আটক করে সিএনজিটি জব্দ করা হয়। এসময় ২ জন পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছ থেকে ৬টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পলাতকদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মানুষজনের সাথে বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম নিজে বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...