প্রকাশিত: ১৩/০৭/২০২০ ১১:৩৯ এএম

রাজধানীর ডেমরা এলাকার এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সংগৃহীত

এসএইচএস হেলথকেয়ার হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করা হতো

নকল করোনাভাইরাস রিপোর্ট সরবরাহের দায়ে আরও এক বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (১২ জুলাই) রাজধানীর ডেমরা এলাকার এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

পরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসএইচএস হেলথ কেয়ার হাসপাতালের মালিককে জরিমানা ও কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক ও র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ঢাকা ট্রিবিউনকে তিনি বলেন, “প্রতিষ্ঠানের মালিক সাখাওয়াত হোসেন সুমনকে দুই লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ ছিল না।”

একই সাথে প্রতিষ্ঠানটির মেডিকেল টেকনোলজিস্ট অসিম মণ্ডল ও ফার্মাসিস্ট কাকন মিয়াকে জরিমানা করা হয় বলেও জানান তিনি।

ম্যাজিস্ট্রেট বসু আরও বলেন, “নিজেকে একজন চিকিৎসক হিসেবে দাবি করেছেন সুমন। কিন্তু অভিযান চলাকালে নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তার প্রতিষ্ঠানে কর্মরত এক চিকিৎসকের সাহায্যে তিনি নকল করোনাভাইরাস টেস্ট রিপোর্ট তৈরি করতেন।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে খুবই নোংরা পরিবেশ বিরাজমান। উপযুক্ত সরঞ্জাম ছাড়াই আইসিইউইয়ের কাজ চালানো হচ্ছিল।

এদিকে রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ জব্দ করেছে র‍্যাব। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ রাখার দায়ে ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer