প্রকাশিত: ২৪/০৭/২০২১ ১:৪৬ পিএম


সাগরে ঢেউয়ের আঘাতে হিমছড়িতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উত্তাল সাগরে ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।
বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক ঢাকা পোস্টকে বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কোনো হতাহত হয়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer