প্রকাশিত: ১১/১২/২০১৮ ৬:৫৪ এএম

ডেস্ক রিপোর্ট::
নানা তালবাহানার পর কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জামায়াত নেতা এইচ এম হামিদুর রহমান আযাদকে আপেল প্রতীকে নির্বাচন করতে হচ্ছে।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন দাখিলের সময় স্বতন্ত্র প্রার্থী উল্লেখ্য করায় আইনি জটিলতার কারণে তাকে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকে লড়তে হবে। ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেও সে ধানের শীষ প্রতীক পাচ্ছেন না। তাই তাকে আপেল প্রতীক দেয়া হয়েছে।

সোমবার দুপুরে প্রতীক নিতে এসে নানান তালবাহানা করেছিল তার পক্ষে প্রতীক নিতে যাওয়া এডভোকেট নুরুল ইসলাম ও জাফরুল্লাহ ইসলাবাদী। এসময় তারা আপেল প্রতীক দাবি করে। তা দিতেও রাজি হয় রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তা নিয়েও নানান অজুহাত শুরু করে তারা।

উল্লেখ্য যে, গত শনিবার (৮ ডিসেম্বর) জোটগতভাবে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদের নাম ঘোষণা করে বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...