প্রকাশিত: ২৪/০৬/২০১৭ ১০:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করার পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। ‘শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০১৭ উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) একটি স্মরণিকা প্রকাশ করেছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। কারণ, ধর্ম যার যার, উৎসব সবার।

শেখ হাসিনা বলেন, ‘রথযাত্রা’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। ইসকন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে দেশের বড় বড় শহরগুলোতে রথযাত্রা উৎসব সফল করতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছে।

তিনি বাণীতে উল্লেখ করেন, ‘আমি আশা করি, এই রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মাধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সূত্র : বাসস

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer