প্রকাশিত: ২৮/০৭/২০১৯ ১০:০১ এএম

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ প্রয়োজনীয় সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুতই তাদের নিরাপদ প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশে রোহিঙ্গা সংকট : চ্যালেঞ্জ এবং স্থায়ী সমাধান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এইচ টি ইমাম বলেন, দ্রুতই রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করছে। বাংলাদেশ তাদের নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান বলেন, রোহিঙ্গারা তাদের ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ রোহিঙ্গাদের সহায়তায় সফলভাবে এগিয়ে আসে এবং সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ সফলভাবে এ সংকট নিরসনে কাজ করেছে। ফলে কোনো রোহিঙ্গা আশ্রয় ও খাদ্যের জন্য মারা যায়নি। আগামী দিনেও সমস্যা মোকাবিলায় আমরা কাজ করে যাব।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন বেনজীর আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। আমি আশা করছি, এ সম্মেলনের মাধ্যমে আমরা এ সমস্যা সমাধানের দীর্ঘমেয়াদি পথ খুঁজে বের করতে পারব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনএইচসিআর’র আঞ্চলিক সহকারী প্রতিনিধি অ্যালিস্টার বল্টন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাসেম বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী ড. ত্যান শ্বরী দাতো সেরি সৈয়দ হামিদ আলবার। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এম. ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের চার অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...