প্রকাশিত: ২৪/০১/২০১৯ ৭:৪৮ এএম , আপডেট: ২৪/০১/২০১৯ ৯:৪৪ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যনত্ম ডুয়াল গেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগের প্রসত্মাবে সায় দিয়েছে সরকর।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রানত্ম
মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৩৮ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট ঢাকা’কে ওই কাজ দেওয়ার প্রসত্মাব অনুমোদন করা হয়।
কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘কক্সবাজারে ট্রেনে অতি দ্রম্নত যাওয়া যাবে। এখন আর কোনো সমস্যা নেই। আমাদের মূল সমস্যা ছিলো ভূমি অধিগ্রহণ। এখন আর সমস্যা নেই, প্রয়োজনীয় জমি আমরা পেয়ে গেছি। কাজও শুরম্ন হয়ে গেছে।’ খবর বিডিনিউজ।
২০২২ সালে এ প্রকল্প শেষ করার কথা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়েই কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’
দোহাজারী থেকে কক্সবাজার ও রামু হয়ে মিয়ানমার সীমানত্ম সংলগ্ন ঘুমধুম পর্যনত্ম ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস’র স’াপন করা হয় ২০১০ সালের জুলাই মাসে। ১৮ হাজার ৩৪ কোটি টাকার এই প্রকল্প বাসত্মবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও কক্সবাজারের রেল যোগাযোগ স’াপিত হবে।
এই ব্যয়ের মধ্যে ৬ হাজার ৩৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। বাকি ১২ হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। অনিয়ম প্রতিরোধে এখন থেকে প্রতিটি সরকারি কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করার চেষ্টা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনিয়ম, বত্যয়, ত্রম্নটি কোনো কাজেই তিনি দেখতে চাচ্ছেন না। আর সরকারি কেনাকাটার বিষয়টি একটি বড় এলাকা। আমরা যদি সঠিক দাম নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদের অপচয় বাড়বে। অপচয় রোধ করার জন্য স্বচ্ছতার নিরিখে প্রতিটি কেনাকাটা আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করার চেষ্টা করব।’
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, চট্টগ্রাম জেলার আনোয়ারায় ৫৯০ মেগাওয়াট (নেট) ড়্গমতার গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স’াপনে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোং লিমিটেডের প্রসত্মাব অনুমোদন পেয়েছে। সরকার ২২ বছর মেয়াদে এ কেন্দ্রের বিদ্যুৎ কিনবে।
এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বাসত্মবায়নাধীন ‘প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ফর ডিস্ট্রিবিউশন কুমিলস্না ও ময়মনসিংহ জোন’ প্রকল্পের আওতায় এক লাখ ৫০ হাজার ৫৭৫টি প্রি-পেমেন্ট মিটার এবং খুচরা যন্ত্রাংশ কেনার প্রসত্মাবেও অনুমোদন দেয়া হয়েছে। চীনা কোম্পানি সিংজে স্টার ১৩৭ কোটি ৭৫ লাখ টাকায় ওইসব সরঞ্জাম সরবরাহের কাজটি পেয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer