প্রকাশিত: ২৯/০৬/২০২০ ৫:০৯ পিএম

কোভিড-১৯ সংকট পরিস্থিতিতে দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদান দেয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী জানান।

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, মহামারী করোনাভাইরাসে দেশের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েই সংবাদ সংগ্রহ ও প্রচার করছেন। তাদের বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক হাজার ৫০০ সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার প্রক্রিয়া প্রায় শেষ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এ অনুদান দেয়া হবে।

এ ছাড়া এই ট্রাস্টের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত সাংবাদিক পরিবারের মাঝে তিন কোটি ১০ লাখ টাকা অনুদান দেয়া হবে। ২০১১-১২ অর্থবছর থেকে এ পর্যন্ত ১০ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি জানান, সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও চিকিৎসাসেবা পান, এ জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer