উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৫:২৬ পিএম

সর্ব্বোচ্চ সংবাদ প্রেরণ ও সর্বাধিক পঠিত খবর দেওয়ায় দেশ সেরা ক্যাটাগারিতে ২য় অবস্থান অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের কক্সবাজার জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর।

৩১ অক্টোবর সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটে সিউলো রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন ২০২২ এ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
এবিষয়ে সায়ীদ আলমগীর বলেন, এবারের প্রতিনিধি সম্মেলনটি তিনটি ক্যাটাগারিতে ৯ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সংবাদ প্রচার হওয়া, সর্বাধিক পঠিত নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশ সেরা ক্যাটাগরিতে আমার নিউজ ছিল দ্বিতীয় স্থানে। এই পুরষ্কার আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বলেন, পুরষ্কার, সম্মাননা কাজের প্রতি দক্ষতা ও আগ্রহ বাড়ায়। আমার মতে প্রতিটি প্রতিষ্ঠানের উচিৎ জাগো নিউজের মত এমন আয়োজন করা।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...