প্রকাশিত: ০৫/১১/২০২০ ৭:৫৬ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘করোনা ভাইরাসের সময় বাংলাদেশ সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনাকালীন সেবা শেষে সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছেন।’ সব প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পতাকা উত্তোলন প্যারেডে সেনাবাহিনী প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ বাহিনী।’

একই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতেও দেশের অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মুহাম্মদ জুবায়ের সালেহীন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৭৫ ফিল্ড এম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডিন্যান্স ডিপো সিলেটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer