প্রকাশিত: ০৬/০১/২০২০ ৯:১৫ এএম

টেকনাফে উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমারের পুরাতন নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫।

৫ জানুয়ারি রাত সাড়ে ১০ ঘটিকার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত যুবকরা হলেন, নেচার পার্ক ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) একই এলাকার হোসেন আহমেদের ছেলে জাবেদ ইকবাল(২১)।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদে আমার নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমুরা এলাকা হতে ওমর খাল ব্রিজ হতে উত্তর পশ্চিম পাশে টেকনাফ টু কক্সবাজার পাকা রাস্তার পশ্চিম পাশে নীচু খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের সেখানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লক্ষ্য টাকা বলে জানা যায়।

তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের দুই পুরাতন রোহিঙ্গা নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...