প্রকাশিত: ২৮/০৫/২০২০ ১২:০৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের পাখির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও ১১জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কজনক বলে জানিয়েছেন ফায়ার ম্যান মো. জাহিদুল ইসলাম।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া ফায়ার স্টেশন অফিসার রিফাত মল্লিক।

নিহতরা হলেন- বাদশা (২৫), কাফি (৩৪) ও ইমরান (২৫)।আহত এবং নিহত সকলের বাড়ি গাইবান্ধায়।

ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কক্সবাজার মহেশখালি তাপ বিদ্যুৎকেন্দ্রের বলে নিশ্চিত করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার গোমতি ব্রীজের পরই পাখির মোড়। এই পাখির মোড়ে মাইক্রোবাসের ড্রাইভার ওভার স্পীডে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীদের অভিযোগ ড্রাইভারের ঘুমের ভাব ছিল। এমন অবস্থায় গজারিয়ার পাখির মোড় আসলেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হগাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ থেকে জানা যায়, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা হস্তান্তর করা হয় এবং বাকীদের সাধারণ চিকিৎসা দিয়েই ছেড়ে দেয়া হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাইওয়ে ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি কক্সবাজার মহেশ খালি তাপ বিদ্যুৎকেন্দ্রের। তারা সকলেই ছুটিতে গাইবান্ধা নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনজন নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। আহত ও নিহত সকলের বাড়ি গাইবান্ধায়।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer