ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১০/২০২৪ ২:২২ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে এক বিবৃতিতে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।

বিবৃতিতে দাবী করা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলে সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন। নিহত ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ) এর কর্মী ছিলেন। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমি ধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গুলির শব্দ শোনা যায়।

পরে জানা গেছে, ওই ঘটনায় এলাকার ৩ জনকে হত্যা করা হয়েছে। এখনো কেউ মরদেহ উদ্ধার করতে আসেনি বলেও জানান তিনি।
পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন। এলাকা দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করেছেন। এদিকে ইউপিডিএফ এর ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer