প্রকাশিত: ২৯/০৭/২০২১ ১:৩৬ পিএম , আপডেট: ২৯/০৭/২০২১ ১:৪৮ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার সদরের খুরুশকুল পেঁচারঘোনা এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হাতে নুরুল হুদা (১৯) লালু নামের কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে পেঁচারঘোনা হাম্বারগোড়া টমটম গ্যারেজ নামক স্থানে হামলার ঘটনাটি ঘটে।

নিহত নুরুল হুদা লালু খুরুশকুল মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের ছেলে এবং রামু কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র।

সে মরহুম আলহাজ্ব বাঁচা মিয়া সিকদারের নাতি এবং সামাজিক সংগঠন Humanitarian Organization, Cox’s Bazar এর সঙ্গে যুক্ত ছিল।

রিপোর্ট লেখাকালে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পেঁচারঘোনা হাম্বারগোড়া টমটম গ্যারেজ নামক স্থান থেকে সিএনজিযোগে বাড়ী যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে বলে জানান নিহতের মামা মোঃ শাহেদ।

ঘটনাটি তিনি ‘পরিকল্পিত’ মন্তব্য করে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি দিয়েছেন।

ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer