প্রকাশিত: ১৭/০২/২০২২ ৯:৪৮ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কক্সবাজার সহ সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়ের সাবেক বহুল আলোচিত উপ সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন-কে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বুধবার ১৬ ফেব্রুয়ারী ৭৪৯০ নম্বর স্মারকে জারীকৃত দুদক এর চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে “দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা ২০০৮ এর বিধি ৫৪(২) তে প্রদত্ত ক্ষমতাবলে মোঃ শরীফ উদ্দিন উপ সহকারী পরিচালক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী-কে চাকরি হতে অপসারণ করা হলো। অপসারিত শরীফ উদ্দিন বিধি মোতাবেক ৯০ দিনের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।” এ অপসারণ ১৬ ফেব্রুয়ারী হতে কার্যকর হবে।

কক্সবাজারের বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন-কে কক্সবাজার সহ চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় হতে কিছুদিন আগে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে বদলী করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer