প্রকাশিত: ২৩/১২/২০২০ ৬:১৮ পিএম

বার্তা পরিবেশক:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা আনসারের সার্বিক সহযোগিতায় শহরের বিজিবি ক্যাম্প ও হাজীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় চৌধুরীপাড়া, বিজিবি ক্যাম্প এলাকায় সৈয়দুল হক অনুমোদনবিহীত ১ তলা ভবন নির্মাণ করায় ভবনের চারপাশের গাথুনি ভেঙ্গে দেয়া হয়। এছাড়া হাজীপাড়া এলাকায় ছলিম উল্লাহ ভবনের অনুমোদন নিলেও আইন অমান্য করে ভবন নির্মাণ করায় ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেয়া হয়।

২৩ ডিসেম্ব সকাল ১০ থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ্‌ড অফিসার, সহকারী অথরাইজ্ড অফিসার এবং ইমারত পরিদর্শকবৃন্দ।
ইতোপূর্বে তাদেরকে ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer