প্রকাশিত: ২০/০৩/২০২২ ৫:৫৬ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ জায়গাজুড়ে মরা মাছ ভেসে আসার ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে।
শনিবার (১৯ মার্চ) বিকালে এসব মাছ ভেসে আসার পর থেকে এসব মাছ নিয়ে উৎসুক মানুষের আগ্রহের শেষ নেই। বলা হচ্ছিল সমুদ্রে খারাপ প্রভাব বা সাগরে সৃষ্ট ‘ঘূর্ণিঝড় আসানি’র প্রভাবে মাছগুলো মরে কূলে ওঠে এসেছে। তবে কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, কোন কিছুর প্রভাব নয়, বাজারে মাছের দাম কম হওয়ায় একটি বড় বোট থেকেই মরা মাছগুলো সাগরে ফেলে দেয়া হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী শফিকুর রহমান। তিনি বলেন, মাছগুলো মহেশখালীর একটি বোট থেকে ফেলে দেয়া হয়েছে। ওই বোটের জালে বিপুল পরিমাণ স্থানীয় ভাষায় ‘চামিলা’ মাছ ধরা পড়ে। কলাতলী পয়েন্টে দুটি নৌকায় আনলোড করার পর অবশিষ্ট মাছগুলো তারা পানিতে ফেলে দেয়। পরে মরা মাছগুলো ঢেউয়ের তোড়ে ভেসে কূলে উঠে আসে।

তিনি আরো বলেন, এত বিপুল পরিমাণ মরা মাছ ভেসে আসা নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তবে অনুসন্ধানে জানতে পারি মরা মাছগুলো বোট থেকে ফেলে দেয়া হয়েছে।

একই কথা বলেন জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামানও। তিনি বলেন, বিহিন্দি জালের মতো এক প্রকার জালে এসব মাছ ধরা পড়ে। কিন্তু বাজারে মাছগুলোর দাম কম হওয়ায় খরচ না পোষানোয় মাছগুলো সাগরে ফেলে দেয়া হয়েছে। সিভয়েস

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer