প্রকাশিত: ১১/১২/২০১৮ ৭:০২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ভোটের দায়িত্ব পালনের জন্য ইসি’র কাছে প্রায় হাজার কোটি টাকা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাদশ
জাতীয় সংসদ নির্বাচনে ইসি’র বাজেট রয়েছে ৭০২ কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা খাতে বাজেট প্রায় ৪০০ কোটি। আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর চাহিদা পূরণ করতে ইসি’র নির্বাচনী বাজেট প্রায় দ্বিগুণ করতে হবে।

এদিকে ২৩শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের পরিকল্পনা রেখেছে ইসি। আগামী বৃহস্পতিবার আইনশৃৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত করবে কমিশন। ওই বৈঠকে আইন শৃঙ্খলার বাজেট নিয়েও আলোচনা হবে। ইসি’র পরিকল্পনা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সদস্যরা জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট (সংযোগস্থল) এবং সুবিধাজনক জায়গায় অবস্থান করবেন।

রিটার্নিং অফিসার সহায়তা কামনা করলে তারা অন্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান করবে। রিটার্নিং বা প্রিজাইডিং অফিসার না চাইলে তারা ভোট কেন্দ্রের ভেতরে বা ভোট গণনা কক্ষে যাবেন না।

২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনেও একইভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিল ইসি। তবে ২০০৮ সালে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেনা মোতায়েন করা হয়। ইসি সূত্র জানায়, ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ৪শ’ কোটি বরাদ্দ থাকলেও ৬টি বাহিনী পৃথকভাবে ৯৮৫ কোটি টাকার চাহিদা দিয়েছে। নির্বাচনে মোট বাজেটের সিংহভাগ এবার আইনশৃঙ্খলা বাহিনীর জন্য রাখা হয়েছিল। ৭০২ কোটি টাকার মধ্যে ৪শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। আর নির্বাচন পরিচালনা খাতে বরাদ্দ রাখা হয় ৩০২ কোটি টাকা। বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থের চাহিদা দেয়ায় বিপাকে পড়েছে নির্বাচন কমিশন।

ইসি’র সংশ্লিষ্টরা বলছেন, দ্বিগুণ চাহিদা চাওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পৃথকভাবে অতিরিক্ত দুইদিনের জন্য অর্থ বরাদ্দ চেয়েছে। তাদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের জন্য আসা এবং যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খরচ প্রয়োজন। ইসি সূত্রে জানা গেছে, সশস্ত্র বাহিনীসহ বাকি ৫টি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ৪শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু শুধু পুলিশ থেকে এবার ৪২৪ কোটি টাকার চাহিদা পাঠানো হয়েছে। আনসার-ভিডিপি থেকে ৩৮১ কোটি টাকা, বিজিবি থেকে ৭২ কোটি টাকা, র‌্যাব থেকে ৫০ কোটি টাকা এবং কোস্টগার্ড থেকে ৮ কোটি টাকার চাহিদা নির্বাচন কমিশনে পাঠানো হয়। এর বাইরে সেনাবাহিনীর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer