প্রকাশিত: ২৬/০৭/২০১৬ ৮:৫৮ পিএম

Shekh-Hasina-md20160717162102এখন থেকেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সংসদ সদস্যদের এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে জঙ্গি বিরোধী প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, মানুষের নিরাপত্তা যেন নিশ্চিত হয়-সে বিষয়ে কাজ করতে হবে। জনগণের সঙ্গে যত সম্পৃক্ততা বাড়ানো যাবে জঙ্গিবাদ তত দ্রুত প্রতিরোধ করা যাবে। এজন্য জঙ্গিবাদ বিরোধী যে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বা হচ্ছে, সেই কমিটিগুলোর সঙ্গে প্রত্যেক এমপিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

সভায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ উপাধক্ষ্য আব্দুস শহিদ, হুইপ আতিকুর রহমান আতিক, বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য বিএইচ হারুন, শামীম ওসমান, ফজিলাতুন নেসা ইন্দিরা আলোচনায় অংশ নেন।

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...