প্রকাশিত: ০৭/০১/২০২২ ৯:২৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ২ দিনের সফরে শুক্রবার ৭ জানুয়ারি কক্সবাজার আসছেন।

প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান শুক্রবার বিকেল ৪ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন শনিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীকে তিনি অভ্যর্থনা জানাবেন। একইদিন সকাল ১০ টায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তিনি তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন, বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষ রোপন করবেন। সকাল ১০ ৪৫ মিনিটে AFAD এর শেল্টার পরিদর্শন, সকাল ১১ টায় AFAD, TDV, KIZILAY এর প্রকল্প সমুহ পরিদর্শন করবেন। একইদিন বেলা আড়াইটায় কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীকে বিদায় জানাবেন। এরপর ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুঃ মুশফিকুর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer