প্রকাশিত: ১১/০৬/২০২০ ৯:৩৮ এএম

দেশের শতকরা ৬৯ ভাগ নিন্ম আয়ের মানুষই চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ পায়নি বলে জানা গেছে। ৯ জুন ঢাকায় এক জুম সম্মেলনে প্রকাশিত ব্র্যাকের র্যা পিড পারসেপশন সার্ভে বা তাৎক্ষণিক ধারণা জরিপে ওই চিত্রই ফুটে উঠেছে।

ব্র্যাক কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল ও পেশার ২৩১৭ ব্যক্তির ওপর জরিপ চালান। শতকরা ৭৯ ভাগের সঙ্গে ফোনে এবং ২১ ভাগের সঙ্গে মুখোমুখি আলোচনা করে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণে ডাটাশিট তৈরি করা হয়েছে।

দেশের নিম্ন আয়ের মানুষদের মাঝে শতকরা ৯৫ ভাগ মানুষ জানিয়েছে করোনার আগে তারা যে পরিমান আয় করতো বর্তমানে তার ৭৬ ভাগ কমে গেছে। গ্রামের মানুষদের মাঝে কমেছে ৭৫ ভাগ আর শহরে ৭৯ ভাগ। অন্যদিকে সার্বিকভাবে স্বল্প আয়ের মানুষের (দিনমজুরসহ) মধ্যে ৬২ ভাগই কাজ হারিয়েছেন।

ব্র্যাক রিপোর্টে আরও বলা হয়, ৬৬ ভাগ উত্তরদাতা আশা প্রকাশ করেছেন যে, প্রয়োজনের সময় সরকার তাদেরকে খাদ্য সহায়তা দেবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer