প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ১:৫২ পিএম

মানিকগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা এখানে ত্রাণ দিতে এসেছি, রাজনীতি করতে আসিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা টেলিভিশন ক্যামেরার সামনে চেহারা দেখাতে আসিনি।’

শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘ আমি বিএনপিকে বলব- বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। মানুষের বিপদের সময় তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘কোন বন্যা কবলিত এলাকায় আপনাদের কোনো টিম কিংবা কোনো নেতাকে আজ পর্যন্ত দেখলাম না।’

মন্ত্রী আরো বলেন, ‘এটা আগস্ট মাস, শোকের মাস। আমাদের নেত্রীর নির্দেশ হলো বন্যা দুর্গত ও নদী ভাঙনে যে মানুষ বিপদে আছে, তাদের পাশে দাঁড়ালে বঙ্গ বন্ধুর আত্মায় শান্তি পাবেন।’

তিনি দুর্গতদের আশ্বস্ত করে বলেন, ‘যারা বন্যায় ও ভাঙনে ঘর-বাড়ি হারিয়েছেন। তাদের ঘর-বাড়ি করে দেয়া হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুজয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সফিউল আরেফিল টুটুল, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সড়ক ও জনপথ মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী স্থানীয় পাঁচশ দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ একশ’ টাকা করে বিতরণ করেন।

এছাড়াও, তিনি আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনরুটি ও আঠা রুটি বিতরণ করেন।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...