প্রকাশিত: ২৭/০৯/২০১৯ ৭:৫৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকার কেন কাঁটা তারের বেড়া দিতে চায়, তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূত। জবাবে মন্ত্রী বলেন, ‘ক্যাম্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার জন্য কাঁটা তারের বেড়া দেয়া হবে। এখানে জেল খানার মতো হবে তা ভাবার কোনো কারণ নেই।’

তুরস্কসহ পৃথিবীর অনেক দেশ শরণার্থীদের নির্দিষ্ট প্রাচীরেই রাখে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেমনি আমরা কাঁটা তার দিয়ে প্রাচীর করে দেব, যাতে রোহিঙ্গারা ছড়িয়ে না যায়। এতে তারা (যুক্তরাষ্ট্র ও কানাডা) আশ্বস্থ হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করতে জায়গা চেয়েছেন, এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তুরস্কে অনেক জায়গা আছে। তারা সেখানে নিয়ে গেলে আমরা সবসময় ওয়েলকাম করবো। সৌদিসহ সব দেশেই জায়গা রয়েছে। তারা যদি নিয়ে যায়, আমরা এপ্রিশিয়েট করবো।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি বিশেষ ইউনিট হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলেও জানান কামাল।

এর আগে, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রেফনটেন, জাতিসংঘের প্রতিনিধি ও কয়েকটি এনজিওর প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পাঠকের মতামত

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...
Single Page Footer