উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১১/২০২২ ২:৩৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সময় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া (২৭) শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে ওই র‌্যাব সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ব্লু ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) ঢাকা পোস্টকে বলেন, আমরা ভোর ৫টার দিকে সোহেল বড়ুয়ার অপারেশন করেছি। তার মাথায় অনেক রক্ত জমাট ছিল। সেটি অপারেশন করে বের করা হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে তার অস্ত্রোপচার সফল হয়েছে। এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং কথা বলতে পারছেন। তিনি এখন শঙ্কামুক্ত। তাকে দু’একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে বলে জানান তিনি।

সোহেল বড়ুয়ার বড় ভাই জীবন বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, ভোরে আমার ভাইয়ের অপারেশন হয়েছে, এখন সে কথা বলতে পারছে। আমাদের বাড়ি চট্টগ্রাম জেলার আকবরশা থানার বিশ্ব কলোনি এলাকায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের এক সদস্য।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...