প্রকাশিত: ০৯/০২/২০২০ ৯:২৪ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশের তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি ও কাকরাইল মারকাজের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি–রাজিয়ুন)। মরহুম মাওলানা মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বাসিন্দা।

৮ ফেব্রুয়ারি শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছেলে মাওলানা আনাস বিন মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

মরহুম মাওলানা মোজাম্মেল হক তাবলিগের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেম ও শুরা সদস্য। তিনি মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.)-এর অন্যতম খলিফা। এক সময়ের তাবলীগ জামায়াতের বিশ্ব আমীর হযরতজী মাওলানা এনামুল হাসান (রহ.)-কর্তৃক গঠিত বাংলাদেশের তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় শূরার আমৃত্যু অন্যতম সদস্য ছিলেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer