প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৮:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ পিএম

সোয়েব সাঈদ, রামু;;
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি বলেছেন, ছাত্র, তরুন ও যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। পারিবারিক, সামাজিক সুশিক্ষার মাধ্যমে তাদের উগ্রবাদ ও ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি মানবিক, শিক্ষা, জনকল্যাণমূলক ও সৃজনশীল কর্মকান্ডে তাদের আরো বেশী করে সম্পৃক্ত করতে হবে। এজন্য তাদের বেশি বেশি কাজে মনোনিবেশ করাতে হবে। কোনভাবেই যেন তরুনরা অলস সময় না কাটায়।

ইউএনও মো. শাজাহান আলি সোমবার (১৯ জুন) সকাল দশটায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে তরুন আলো প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও স্টেকহোল্ডারদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় জানানো হয়, জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেল্পমেন্ট কমিউনিটি সেন্টার-কোডেক ‘মানুষের জন্য’ ফাউন্ডেশনের সহায়তায় কক্সবাজার জেলার সদর, রামু এবং পেকুয়া উপজেলায় “তরুন আলো” নামক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, ‘বিকল্প গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের তরুনদের উগ্রবাদ ও ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে দূরে রাখা। ইতিমধ্যে প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ অনেকদূর এগিয়েছে।

কোডেক তরুন আলো প্রকল্পের সমন্বয়কারী মো. হেলাল উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা, উপজেলা সমাজসেবা অফিসার মো. বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন মো. ইউসুফ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল হক, মেরংলোয়া রহমানিয়া মাদরাসার সুপার মুহম্মদ রফিক, রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক প্রমূখ।

সভায় রামু বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...