উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১১/২০২২ ১২:০৪ পিএম

বান্দরবানের তমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হওয়ার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে চ্যানেল 24 এর কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন ঘটনার পর থেকে চোরাকারবারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।

গতকাল তমব্রু সীমান্তে সন্ত্রাসী ও চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার নাম রেদওয়ান রুশদী। অন্যদিকে র‌্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম সোহেল বরুয়া। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে হেলিকপ্টরে করে ঢাকায় নিয়ে আসা হয়।

গোলাগুলির পর স্থানীয়রা কয়েকজন হতাহতের খবর জানায়। কিন্তু শেষ পর্যন্ত ডিজিএফআইয়ের একজন নিহত ও র‌্যাবের একজন আহত হওয়ার খবর পাওয়া যায়। সুত্র:চ্যানেল 24

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...