প্রকাশিত: ০২/১০/২০১৭ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ পিএম

ঢাকা: রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে ঢাকায় এসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর (কার্যত সরকারপ্রধান) অং সান সু চি’র দপ্তর বিষয়ক মন্ত্রী কিও তিন্ত সোয়ে।

রোববার (১ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের ডিজি মঞ্জুরুল করিম।

রাখাইনে গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা শুরু হওয়ার পর সেখানকার পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

সূত্র বলছে, মূলত এই বিষয়েই আলোচনার জন্য কিও তিন্তকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সোমবারই (২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিরসনে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ‘সেফ জোন’ তৈরির কথাও বলা হয়।

এই ইস্যুতে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবেও চাপ প্রয়োগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে নাইপিদোকে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) বলছে, গত ২৫ আগস্ট থেকে সহিংসতার শিকার হয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৫ লাখের বেশি। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। এটিকে আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা’ বলা হচ্ছে; জাতিসংঘের ভাষায় ‘জাতিগত নিধন’।

এই নানামুখী চাপে থাকা মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুনের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ওই আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে কথা হয়, একইসঙ্গে কথা হয় সু চি’র প্রতিনিধি ঢাকায় পাঠানো নিয়েও। তারপরই মিয়ানমার সরকারের এই মন্ত্রীকে ঢাকায় পাঠানো হলো।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer