প্রকাশিত: ২২/০৬/২০১৯ ৩:৪১ পিএম

ঢাকা: জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আগামী মাসে ঢাকায় আসছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন।

শনিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ তাকেদু ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ পর্যায়ের ব্যাক্তিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৮-১১ জুলাই জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।

এছাড়া আগামী ১৩- ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য।

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...