প্রকাশিত: ২০/১১/২০১৯ ১০:০৬ এএম

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে। যা জাতিসংঘ ছাড়ার পর চলতি বছর তার দ্বিতীয় বাংলাদেশ সফর হবে।

জানা গেছে,জাতিসংঘের সাবেক প্রধান শনিবার বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদেরও যোগদানের কথা রয়েছে।

বান কি মুনের শুক্রবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার তার সম্মানে আয়োজিত ব্র্যাকের এক মধ্যাহ্নভোজনে যোগ দেবেন তিনি।

শনিবার বেলা ১১টায় বাংলাদেশের খুব ভালো বন্ধু হিসেবে পরিচিত বান কি মুন পররাষ্ট্রমন্ত্রী ড, একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন। এর আগে গত জুলাইয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব রাজধানীতে অনুষ্ঠিত ‘অভিযোজনের ওপর গ্লোবাল কমিশনের ঢাকা বৈঠকে’ অংশ নিয়েছিলেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...