ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:৪২ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন ‘ডেভিল’ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।



বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন।

গ্রেফতারকৃত ডেভিলরা হলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার জাফর আলমের পুত্র নুরুল আবছার বাবুল (৩৮), মরিচ্যা এলাকার মৃত মীর আহমদের পুত্র জয়নাল আবেদীন বাবুল (৪২) ও মৃত বশির আহমেদের পুত্র জসিম উদ্দিন (৪০)৷



পুলিশ সুত্রে জানায়, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে৷

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মরিচ্যায় অভিযান পরিচালনা করেছি। তিনজনই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তারা ভিন্ন ভিন্ন এলাকায় থাকলেও কৌশলে ছদ্মনাম ব্যবহার করতেন, যা তাদের শনাক্তকরণে প্রাথমিকভাবে বিভ্রান্তি তৈরি করেছিল।

তিনি আরও জানান, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গ্রেফতারের পর তিন জনকে সংশ্লিষ্ট মামলাগুলোর প্রেক্ষিতে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উখিয়ায় চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সফলতা এসেছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...