প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ৯:৪৪ পিএম

মরণঘাতি ডেংগু কক্সবাজারের মেধাবী ছাত্রী উকিনো নুশাং (১৯) এর প্রান কেড়ে নিয়েছে। নুশাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল। ২৬ জুলাই থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় নুশাং এর স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে প্রেরণের পরামর্শ দেন।চিকিৎসকদের পরমর্শ মতে, শনিবার ২৭ জুলাই বেলা দু’টায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে রিলিজ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে নুশান দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুশান কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রধান সহকারী, বিশিষ্ট গবেষক, লেখক ও শহরের কৃষি অফিস সংলগ্ন এন্ডারসন রোডের বাসিন্দা মংবা অং মংবা ও জনতা ব্যাংকের কর্মকর্তা মা মা চিং এর একমাত্র কন্যা। নুশান জেএসসি, এসএসসি ও এইসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছিল। নুশান-ই কক্সবাজার জেলার এবছেরর প্রথম নাগরিক, যাকে মরণঘাতী ডেঙ্গু পৃথিবী থেকে বিদায় করে দিলো।

সিবিএন –

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...