১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরিফা বিনতে আজিজ (২৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগের দিন বৃহস্পতিবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
শরিফা দোহার উপজেলার জয়পাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তিনি ঢামেকের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। নিহতের মামা আবিদ হাসান ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, “ঢামেকেডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত