প্রকাশিত: ১০/০৬/২০১৯ ১০:৪৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলার তারিখ তৃতীয়বারের মতো পিছিয়ে আগামী ২১ ও ২২ জুন, শুক্রবার ও শনিবার পুননির্ধারন করা হয়েছে। বরাবরের মতো বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি সাহেবের এ বলীখেলা অনুষ্ঠিত হবে। সোমবার ১০ জুন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, বলীখেলা উদযাপন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বলীখেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দীন কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু প্রমুখ উপস্থিত ছিলেন। বিষয়টি কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন কবির নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, প্রথমে গত মে মাসের ৩ ও ৪ তারিখ বলীখেলার সময় নির্ধারণ হলেও ঘূর্ণিঝড় ‘ফনি’ আঘাত হানার আশংকায় সেটা স্থগিত হয়ে যায়। আবার আগামী ১৩ ও ১৪ জুন বলীখেলার সময় দ্বিতীয় দফে পুননির্ধারণ করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাও স্থগিত হয়ে যায়। তবে তৃতীয়দফে নির্ধারিত আগামী ২২ ও ২২ জুন অর্থাৎ বাংলাসন আষাঢ় মাসের ৭ ও ৮ তারিখে আবাহাওয়া প্রতিকূলে থাকলে বলীখেলা তখন আবার পিছিয়ে যাওয়ার আশংকা রয়েছে।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer