প্রকাশিত: ০৭/০৯/২০২১ ৯:৪৭ এএম

জাহেদ হাসান:
উখিয়ার কুতুপালং বাজার ও কক্সবাজার পৌরসভার ঝাউতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ৫ শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক সহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

সোমবার (৬ সেপ্টেম্বর) সোয়া ৪ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম উখিয়ার কুতুপালং বাজারস্হ কক্সবাজার- টেকনাফ সড়কের পশ্চিম পাশে মায়ের দোয়া বিরিয়ানি হাউজ হোটেলের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।

আটক রোহিঙ্গা মো: জালাল আহাম্মদ (২২),পিতা- মোহাম্মদ হোসেন,মাতা-রশিদা বেগম, সাং- কুতুপালং, ক্যাম্প নং-১,ব্লক ডি -১১,হেড মাঝি মো: তৈয়ব,- উখিয়া।

একইদিন সন্ধ্যা ৬ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার পৌরসভার ঝাউতলা প্রধান সড়কস্হ মেসার্স মনির স্টোর মুদি দোকানের সামনে থেকে ৮ হাজার ৫ শত পিস ইয়াবাসহ দুজন মাদক পাচারকারীকে আটক করেছে।

আটককৃতরা হলো,রামু জোয়ারিয়ানালার ৫ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৩) ও দক্ষিণ মিঠাছড়ির ৮ নং ওয়ার্ডের মুরার কাচা এলাকার আবুল কালাম এর ছেলে রিয়াজ উদ্দিন (১৯)।

আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন ও পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer