প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৮:১৮ পিএম

ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ করোনাকালে জরুরি সেবা দানকারীদের হয়রানি করলে অভিযুক্ত বাড়িওয়ালার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার যমুনা নিউজকে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসে মানুষকে সেবা দিচ্ছেন সেই চিকিৎসকদের কোনোরকম হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। এরপরও আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা। কেউ বাড়ি ছেড়ে দিতে বলছেন, কাউকে চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে বলছেন। একই সমস্যায় পড়ছেন গণমাধ্যমকর্মীরাও। ভয়াবহ মহামারির সময় নিজের জীবন তুচ্ছ করে এরা লড়াই করছেন। এদের যখন অভিবাদন জানানোর কথা, সেখানে উল্টো হয়রানি কাম্য নয়। কোনো ডাক্তার-স্বাস্থকর্মী কিংবা গণমাধ্যমকর্মী বাড়িওয়ালার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করলে ওই সব বাড়িওয়ালার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েব সাইটে দেওয়া হট লাইনে কল করে হয়রানির কথা জানাতে হবে বলেও প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনেক এলাকায় কিছু মুরব্বি দেখা যাচ্ছে যারা তারা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এলাকায় প্রবেশের ওপর নানারকম বিধিনিষেধ জারি করছেন। অহেতুক আতঙ্ক না ছড়ানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...