ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১২/২০২৪ ৯:৪১ এএম

কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দ করেছে জনতা। এ সময় আরও এক রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ধূরুং আকবর বলীপাড়া সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রোহিঙ্গাদের ব্যবহৃত একটি ট্রলার, অকটেন, ৪টি ধারালো কিরিচ ও দা, ৪৫ পিস ছোট লোহার তীর জব্দ করা হয়।

আটকরা হল, সৈয়দ জোহারের ছেল জকির আহমদ (২৪), আলী জোহারের ছেলে মো. জোহার (১৮), মৃত হাফেজের নুরুল আমিন (১৯), মৃত আলী জোহারের ছেলে মো. ইউনুছ (৩২), মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দ আমিন (২৯), ও মৃত সিয়োরের ছেলে মোহাম্মদ সিদ্দিক (৪০)। তারা দেশের কোন ক্যাম্পের বাসিন্দা-তা স্বীকার না করলেও সকলেই মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) বলে জানান পুলিশ।

জানা গেছে, ওই এলাকায় রবিউল হাসানের দোকানের পেছনে বেঁড়িবাধের কিনারায় ৪-৫ দিন ধরে নোঙর করা একটি ছোট বোটে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। একই জায়গায় নোঙরে থাকায় সন্দেহ সৃষ্টি হলে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় ওই বোটে উঠে পরিচয় জানার চেষ্টা করেন স্থানীয়রা। এর একপর্যায়ে রোহিঙ্গাদের একজন কিরিচ দিয়ে হামলার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের বোট থেকে নামিয়ে আটক করে পুলিশ ও নৌ-বাহিনীকে সংবাদ দেয়।

সঠিক তথ্য না দিলেও জালাল নামের এক কার্গো ট্রলার মালিক তাদের সাগরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য ভাড়ায় নিয়ে এসেছেন বলে জানান আটক রোহিঙ্গারা।

এদিকে, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ৬ রোহিঙ্গাসহ অজ্ঞাত দু’জনের বিরুদ্ধে পৃথক অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলা রুজু হয়েছে। মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...