প্রকাশিত: ০৯/১০/২০১৯ ১:১৮ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ‘সিক্স বিল্ডিং’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর মেয়ে রুমা খাতুন (৩৫) ও তার স্বামী নাটোরের তেলকুপি এলাকার বাসিন্দা বিজিবি সদস্য আজিম উদ্দীন (৪২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, নাটোরের বাসিন্দা বিজিবি সদস্য আজিম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে পুঠিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার বেলা ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে নাটোর ফিরছিলেন। সিক্স বিল্ডিং এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।

ওসি বলেন, ‘স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...